রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
সাংবাদিক পুত্র প্রিতমকে নরসিংদী থেকে উদ্ধার-প্রশাসন ও গনমাধ্যমকে কৃতজ্ঞতা প্রকাশ চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে সাংবাদিকপুত্রের নিখোঁজ, সন্ধানের আকুতি চিতলমারীতে ডিভোর্সি স্বামীর হত্যা চেষ্টা: অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক নারী চিতলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটিকে সংবর্ধনা প্রদান চিতলমারীতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা স্মৃতির আলো-ছায়ায় এক জীবন: এক লড়াকু সাংবাদিকের আত্মকাহিনি বাগেরহাটে ইসলামী মহাসম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি, নেতৃত্বে মাওলানা মাহফুজুর রহমান ট্রাম্পের নৈশ ভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ফাস্ট লেডি ডা. জুবাইদা রহমান চিতলমারীতে হেলমেট মাথায় পরে অফিসে প্রশাসনিক কর্মকর্তা

চিতলমারীতে বিদায় সংবর্ধনায় সিক্ত হলেন অবঃ প্রাথমিক শিক্ষকগণ

রিপোর্টারের নাম / ২৪৭ টাইম ভিউ
আপডেট সময়: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

মো: একরামুল হক মু ন্সী:

চিতলমারী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকগণের অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবার, এর আয়োজনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অচুত্যানন্দ দাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার  প্রভাত হালদার, মানস তালুকদার,  সুবির ঘোষ,  শংকর বিশ্বাস।

এছাড়াও উপস্থিত ছিলেন চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি  একরামুল হক মুন্সী, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি  মুকুল কুমার মজুমদার, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি  ইব্রাহিম ফকির, সহকারী শিক্ষক সমিতির সভাপতি কাজী কামরুল ইসলাম, প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক  মহিতুল ইসলাম এবং সহকারী শিক্ষক প্রতিনিধি  রিয়াজ হাসান।

সভায় বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার ভিত গড়ে তোলায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবদান অপরিসীম। তাদের নিষ্ঠা, ত্যাগ ও আদর্শ আগামী প্রজন্মের শিক্ষকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। অবসর গ্রহণ করলেও সমাজ ও শিক্ষাক্ষেত্রে তাদের অভিজ্ঞতা ভবিষ্যতেও মূল্যবান ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিদায় অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক  হামিদুর রহমান ফকির। তিনি তাঁর বক্তব্যে কর্মজীবনের স্মৃতিচারণ করে সহকর্মী, শিক্ষা প্রশাসন ও স্থানীয় সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে ১৯ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে ক্রেস্ট, সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত শিক্ষকরা আবেগঘন পরিবেশে তাদের দীর্ঘ শিক্ষকতা জীবনের স্মৃতি ভাগ করে নেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *