বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

একরামুলহক মুন্সী:
বাগেরহাটের চিতলমারী উপজেলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার সিকদারকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২এপ্রিল) সকাল ১১টার সময় বিদ্যালয়ের হলরুমে অবসর উপলক্ষে এই সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হরিদাস ঘরামী স্বাগত বক্তব্য প্রদান করেন। পরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানের শুরুতে হলরুমে গমনকালে ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চিতলমারী আলিয়া মাদ্রাসার সুপার মাও: ইদ্রিসুর রহমান, চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি একরামুল হক মুন্সী, চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ সোয়েব হোসেন গাজী এবং চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেন্দ্র নাথ বাড়ৈ। শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন মাও: আজিজ শেখ এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন দশম শ্রেণির ছাত্রী আমেনা আক্তার।
এ সময় চিতলমারী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনিরুজ্জামান খান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ধলা, বিদ্যালয়ের সাবেক সভাপতি আবু সাঈদ, খলিলুর রহমান, জিন্নাত আলী শেখ, সাবেক উপজেলা শ্রমিকদল সভাপতি টিপু সিকদার, গণঅধিকার পরিষদের জেলা নারী বিষয়ক সম্পাদিকা জিনিয়া আক্তার চায়না, উপজেলা ছাত্র গণঅধিকার পরিষদের সভাপতি আলী আকবার জিসানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মজীবনে শিক্ষা বিস্তার, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের নৈতিক বিকাশে বিদায়ী এই প্রধান শিক্ষকের তার অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মৃতিচারণ করেন উপস্থিত বক্তারা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ গোলাম ফারুক বুলু। বক্তারা বলেন, নির্মল কুমার সিকদার একজন দায়িত্বশীল ও আদর্শ শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের মাঝে মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।