সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের চিতলমারীতে ‘চিতলমারীর অন্তরালে’ পত্রিকার একযুগ পূর্তি উপলক্ষে বিশেষ সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলা অডিটরিয়াম ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পত্রিকার সম্পাদক মো. একরামুল হক মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব (ঠান্ডু), সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপি নেত্রী রুনা গাজী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, লেখক ও সাংবাদিক পংকজ মন্ডল এবংপ্রেসক্লাব মোল্লাহাট এর সাধারণ সম্পাদক মো: মফিজুর রহমান।
এছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, প্রধান ও বিশেষ অতিথিসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় সাংবাদিক, সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বক্তারা সকলকে আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং সাহিত্যচর্চা ও সৃজনশীল কাজে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার পরামর্শ দেন।
সমাপনী বক্তব্যে সম্পাদক মো. একরামুল হক মুন্সী বলেন, “দীর্ঘ একযুগের পথচলায় ‘চিতলমারীর অন্তরালে’ পাঠকদের ব্যাপক সাড়া ও ভালোবাসা পেয়েছে।” এ সময় তিনি সাহিত্য সাময়িকী প্রকাশে লেখা, বিজ্ঞাপন ও সার্বিক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. কামরুজ্জামান খান পিকলু।