বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

শিরোনাম :
চিতলমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু শীত আসলে পাখি শিকারিদের আনন্দ বাড়ে চিতলমারীতে জাতীয় যুব দিবস পালিত চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চিতলমারীতে নতুন কুঁড়ি স্পোর্টস এর প্রস্তুতি সভা চিতলমারীতে ভয়াবহ আকারে দেখা দিয়েছে ডেঙ্গুর প্রকোপ সাংবাদিক পুত্র প্রিতমকে নরসিংদী থেকে উদ্ধার-প্রশাসন ও গনমাধ্যমকে কৃতজ্ঞতা প্রকাশ চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে সাংবাদিকপুত্রের নিখোঁজ, সন্ধানের আকুতি চিতলমারীতে ডিভোর্সি স্বামীর হত্যা চেষ্টা: অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক নারী চিতলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চিতলমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

রিপোর্টারের নাম / ২৯ টাইম ভিউ
আপডেট সময়: বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক:
সারা দেশের ন্যায় বাগেরহাটের চিতলমারী উপজেলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার (০৪ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা আক্তার প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ আবু তালেব, চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি একরামুল হক মুন্সী এবং সহকারী সমাজসেবা কর্মকর্তা রঞ্জন হালদার।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার প্রত্যেক নাগরিকের জীবনে ফ্যামিলি কার্ডের গুরুত্ব এবং এর ভবিষ্যৎ প্রয়োজনীয়তার বিষয়টি প্রশিক্ষণার্থীদের সামনে তুলে ধরেন।
কর্মশালায় উপজেলা সমাজসেবা অফিসার শেখ বজলুর রশিদ প্রশিক্ষণার্থীদের মাঝে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সুষ্ঠুভাবে তথ্য সংগ্রহের মাধ্যমে এই কার্যক্রম সফল করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *