বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

রাবির হল থেকে অস্ত্র উদ্ধারের খবরটি ‘গুজব’

রিপোর্টারের নাম / ৫৫ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবদুল লতিফ হলের শিবির সভাপতির কক্ষ থেকে অস্ত্র উদ্ধার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়েছে। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন,  হল থেকে অস্ত্র উদ্ধারের খবরটি বিভিন্ন জায়গা থেকে  শুনেছি। এই ঘটনার ক্রস চেক করেছি, কিন্তু এর কোনো সত্যতা নেই। এটা সম্পূর্ণ গুজব।

রাবি শিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল বলেন, লতিফ হলের অস্ত্র উদ্ধারের ভিডিও ফেসবুকে দেখেছি। এটা বিশ্ববিদ্যালয়ের কোনো ঘটনা নয়। শিবিরের নামে চালিয়ে সম্পূর্ণ একটি গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে। বিগত সময়েও রাজনৈতিক প্রতিপক্ষ শক্তিগুলো ছাত্রশিবিরকে আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে এমন গুজব ছড়াতো বিভিন্ন সময়। কিন্তু সাধারণ শিক্ষার্থী ও দেশবাসী এসব গুজবে বিশ্বাস করেনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া অস্ত্র উদ্ধারের এক ভিডিওর ক্যাপশন লেখা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের শিবিরের সভাপতির রুম থেকে উদ্ধারকৃত পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এগুলো দিয়েই সমগ্র বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটাতে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *