রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
সাংবাদিক পুত্র প্রিতমকে নরসিংদী থেকে উদ্ধার-প্রশাসন ও গনমাধ্যমকে কৃতজ্ঞতা প্রকাশ চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে সাংবাদিকপুত্রের নিখোঁজ, সন্ধানের আকুতি চিতলমারীতে ডিভোর্সি স্বামীর হত্যা চেষ্টা: অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক নারী চিতলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটিকে সংবর্ধনা প্রদান চিতলমারীতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা স্মৃতির আলো-ছায়ায় এক জীবন: এক লড়াকু সাংবাদিকের আত্মকাহিনি বাগেরহাটে ইসলামী মহাসম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি, নেতৃত্বে মাওলানা মাহফুজুর রহমান ট্রাম্পের নৈশ ভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ফাস্ট লেডি ডা. জুবাইদা রহমান চিতলমারীতে হেলমেট মাথায় পরে অফিসে প্রশাসনিক কর্মকর্তা

চিতলমারী শেরে বাংলা ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

রিপোর্টারের নাম / ১৮৪ টাইম ভিউ
আপডেট সময়: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেরেবাংলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫। কলেজ চত্বরে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী নানা ইভেন্টে খেলা-ধুলা প্রদর্শন করেন কলেজের শিক্ষার্থী-শিক্ষক, কার্যকারী কমিটির নের্তৃবৃন্দ ও উপস্থিত অতিথি গন। দিনব্যাপি নাচ-গান ও খেলা-ধুলার মধ্যে পুরো ক্যাম্পাস মূখরিত হয়ে ওঠে।
সোমবার (০১ডিসেম্বর) ১০টায় শান্তির প্রতীক  কবুতর উড়িয়ে এবং জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি রুনা গাজী ও অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন।  কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান কাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য শেখ অনিক, অভিভাবক সদস্য ফয়জুল হক কাজী, আক্কেল আলী শেখ, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি একরামুল হক মুন্সী, কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান মিরাজ প্রমুখ।
শিক্ষার্থীদের অংশগ্রহনে দিন ব্যাপী ১০ ইভেন্টে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকাল ৫ টায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিক ভাবে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন । ক্রীড়ানুষ্ঠান পরিচালনায় ছিলেন কলেজের ক্রীড়া শিক্ষক সুকুমার বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র কলেজের প্রভাষক প্রদীপ মণ্ডল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *