সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

নিজস্ব প্রতি বেদক:
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটের চিতলমারীতে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। ১ নভেম্বর রোববার, উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র্যালি, আলোচনা সভা, ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণের মাধ্যমে দিবসটি পালন করা হয়।
বাগেরহাট-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাও: মশিউর রহমান খান প্রধান অতিথি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা যুবসমাজকে চাকরির পেছনে না ছুটে মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে আত্মকর্মী হওয়ার আহ্বান জানান। তাঁরা সুস্থ মানসিক বিকাশের জন্য যুবকদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তরের সহজ শর্তের ঋণ ও প্রশিক্ষণ সুবিধা নিয়ে নতুন উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করার তাগিদ দেন।