সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

শিরোনাম :
শীত আসলে পাখি শিকারিদের আনন্দ বাড়ে চিতলমারীতে জাতীয় যুব দিবস পালিত চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চিতলমারীতে নতুন কুঁড়ি স্পোর্টস এর প্রস্তুতি সভা চিতলমারীতে ভয়াবহ আকারে দেখা দিয়েছে ডেঙ্গুর প্রকোপ সাংবাদিক পুত্র প্রিতমকে নরসিংদী থেকে উদ্ধার-প্রশাসন ও গনমাধ্যমকে কৃতজ্ঞতা প্রকাশ চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে সাংবাদিকপুত্রের নিখোঁজ, সন্ধানের আকুতি চিতলমারীতে ডিভোর্সি স্বামীর হত্যা চেষ্টা: অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক নারী চিতলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটিকে সংবর্ধনা প্রদান

শীত আসলে পাখি শিকারিদের আনন্দ বাড়ে

রিপোর্টারের নাম / ৪৩ টাইম ভিউ
আপডেট সময়: সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

~একরামুল হক মুন্সী~

বাগেরহাটের চিতলমারীতে শীতের শুরুতেই বিল ও জলাশয়গুলোতে অতিথি পাখি আসতে শুরু করেছে। আর এই সুযোগে উপজেলার বিভিন্ন বিলে ফাঁদ পেতেছে একশ্রেণির অসাধু শিকারি। ফাঁদে ধরা পড়া পাখিগুলো গোপনে বিভিন্ন হাট-বাজারে বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, প্রতি বছর শীতের এই সময়ে ইউরোপসহ বিভিন্ন শীতপ্রধান দেশ থেকে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে চিতলমারীর বিভিন্ন জলাশয় ও চিত্রা নদীর পাড়ে আশ্রয় নেয় নানা প্রজাতির পাখি। কিন্তু নিরাপদ আশ্রয়ের খোঁজে আসা এসব পাখির একটি বড় অংশ শিকারিদের ফাঁদে পড়ে প্রাণ হারাচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, উপজেলার রুয়েরকুল, সোনাখালী, বারাশিয়া ও কালশিরাসহ বিভিন্ন বিলে ফাঁদ পেতে পাখি শিকার করা হচ্ছে। উপজেলার পাগল মার্কেট ও চিতলমারী সদর বাজারের বিভিন্ন স্থানে গোপনে বিক্রি করা হচ্ছে এসব পাখি। আইন অনুযায়ী পাখি শিকার দণ্ডনীয় অপরাধ হলেও শিকারিরা তা মানছে না। বন্যপ্রাণী ও প্রকৃতি রক্ষায় এই অবৈধ পাখি শিকার বন্ধে প্রশাসনের দ্রুত ও কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন এলাকার সচেতন মহল।
এ বিষয়ে চিতলমারী থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ জানান, পাখি শিকার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাখি শিকারিদের অবস্থান চিহ্নিত করে দ্রুত অভিযান চালানো হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা আক্তার বলেন, পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। এর সাথে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *