বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

শিরোনাম :
চিতলমারীতে মানসিক প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার চিতলমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু শীত আসলে পাখি শিকারিদের আনন্দ বাড়ে চিতলমারীতে জাতীয় যুব দিবস পালিত চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চিতলমারীতে নতুন কুঁড়ি স্পোর্টস এর প্রস্তুতি সভা চিতলমারীতে ভয়াবহ আকারে দেখা দিয়েছে ডেঙ্গুর প্রকোপ সাংবাদিক পুত্র প্রিতমকে নরসিংদী থেকে উদ্ধার-প্রশাসন ও গনমাধ্যমকে কৃতজ্ঞতা প্রকাশ চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে সাংবাদিকপুত্রের নিখোঁজ, সন্ধানের আকুতি চিতলমারীতে ডিভোর্সি স্বামীর হত্যা চেষ্টা: অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক নারী

চিতলমারীতে মানসিক প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম / ৪৯ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের বড়গুনি এলাকার একটি মৎস্য ঘের থেকে অনিক দাস (৮) নামের এক মানসিক প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুটি যশোর জেলার মনিরামপুর উপজেলার ক্ষিদির দাসের ছেলে। তার বাবা পেশাগত কারণে চিতলমারীর নালুয়া বাজারের পাশে একটি ভাড়া বাড়িতে পরিবারসহ বসবাস করতেন।
বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে শিশুটি বাড়ি থেকে বের হয়ে দৌড়ে বড়গুনি এলাকার একটি মাছের ঘেরের দিকে চলে যায়। পরে বিকেল ৫টার দিকে স্থানীয়রা ঘেরে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম মাসুম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *