শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
সাংবাদিক পুত্র প্রিতমকে নরসিংদী থেকে উদ্ধার-প্রশাসন ও গনমাধ্যমকে কৃতজ্ঞতা প্রকাশ চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে সাংবাদিকপুত্রের নিখোঁজ, সন্ধানের আকুতি চিতলমারীতে ডিভোর্সি স্বামীর হত্যা চেষ্টা: অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক নারী চিতলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটিকে সংবর্ধনা প্রদান চিতলমারীতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা স্মৃতির আলো-ছায়ায় এক জীবন: এক লড়াকু সাংবাদিকের আত্মকাহিনি বাগেরহাটে ইসলামী মহাসম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি, নেতৃত্বে মাওলানা মাহফুজুর রহমান ট্রাম্পের নৈশ ভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ফাস্ট লেডি ডা. জুবাইদা রহমান চিতলমারীতে হেলমেট মাথায় পরে অফিসে প্রশাসনিক কর্মকর্তা

চিতলমারীতে বাংলাদেশ গনতান্ত্রিক পার্টি চেয়ারম্যানের মতবিনিময়

রিপোর্টারের নাম / ৩২৫ টাইম ভিউ
আপডেট সময়: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

বিশেষ প্রতিবেদক:
যুগপৎ আন্দোলন ও জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতা, বাংলাদেশ গনতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস.এম. শাহাদাৎ বলেছেন আগামির রাষ্ট্রনায়ক ও তারুণ্যের অহংকার তারেক রহমান শরীকজোটের নেতা হিসেবে আমাকে যদি বাগেরহাট ১আসন (চিতলমারী, ফকিরহাট, মোল্লাহাট) সংসদীয় আসনে ধানের শীষের প্রতীক উপহার দিয়ে মনোনয়ন প্রদান করেন এবং আমি যদি বিজয়ী হই, তাহলে এই আসনের জনগনের আশার প্রতীক হিসেবে বাগেরহাট ১ আসনকে আমি একটি মডেল আসন হিসেবে উপহার দেব।
যেমন মাদক, ঘুষ,দুর্নীতি, চাঁদাবাজী বন্ধকরা, সুশাসন প্রতিষ্ঠাকরা এবং আগামির দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করাই হবে আমার মূলকাজ। পাশা-পাশি সরকার প্রদত্ত সকল প্রকার সুযোগ সুভিধা থাকবে তিন উপজেলার সকল শ্রেনীপেশার সাধারণ মানুষের অগ্রাধিকার।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৯টায় চিতলমারী উপজেলা থানা সড়কের পাশে নিজস্ব কার্যালয়ে সাংবাদিক ও সুধীজনের সাথে মত বিনিময় কালে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়াম্যান এস.এম. শাহাদাৎ হোসেন এ সকল কথা বলেন।
জাতীয়তাবাদী সমমনাজোটের অন্যতম এই শীর্ষনেতা আরো বলেন, ৫ আগষ্টের আগে এবং পরে ফ্যাসিষ্ট হাসিনা বিরোধী প্রতিটা কর্মকান্ডে আমি রাজপথে সোচ্চার ছিলাম, এখনও আছি।আমি বিশ^াস করি বিএনপির যুগপৎ আন্দোলন এবং শরীকজোটের নেতা হিসেবে তারুন্যের অহংকার-আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বাগেরহাট ১ আসনের ধানের শীষ প্রতীক আমার হাতে তুলে দিবেন এটা আমার প্রত্যাশা। এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি মোঃ কামরুল শেখ, বিএনপি নেতা আসাদুজ্জামান, মোঃ শাহিন আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জেলা যুগ্ম আহবায়ক শেখ রহমতুল্লাহসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *