বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

বাগেরহাট  চার সংসদীয় আসন পুর্ণবহাল দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নাম / ৩৯০ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

 

মোঃ একরামুল হক মুন্সী:

বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা পুনঃ নির্ধারণের নামে বাগেরহাটের একটি আসন হ্রাস করার প্রতিবাদে এবং পূর্বের ০৪ আসন পুর্ণবহাল করার দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার (৩১আগষ্ঠ) বেলা ১১টায় চিতলমারী উপজেলার সর্বস্তরের জনগনের ব্যানারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়।

মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চিতলমারী উপজেলা পরিষদ চত্বরে এসে এক সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয়। সমাবেশ ও বিক্ষোভ মিছিলের নের্তৃত্ব দেন চিতলমারী উপজেলা বি,এন,পির নব নির্বাচিত সভপতি মমিনুল হক টুলু বিশ্বাস।

বক্তব্যে টুলু বিশ^াস বলেন, প্রধান নির্বাচন কমিশনার এর এই হটকারি সিদ্ধান্ত বাগেরহাট বাসীর জন্য দুঃখজনক। জনগণ বাগেরহাটের ০৪ আসন টি পুর্ণবহাল দাবী করেন। অনতী বিলম্বে এই দাবী বাস্তবায়ন করা হোক।

এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা বি,এন,পির সাবেক সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ শিপন মুন্সী, নব-গঠিত বি,এন,পির সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবু।

সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান খান, সন্তষপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম, কলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গাউছ কাজীসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড  বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *