রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

চিতলমারীতে গণঅধিকার পরিষদের কমিটি গঠন

রিপোর্টারের নাম / ৪৮ টাইম ভিউ
আপডেট সময়: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

চিতলমারী উপজেলা গণঅধিকার পরিষদের আংশিক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকাল ৫টায় গণঅধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।গণঅধিকার পরিষদ বাগেরহাট জেলা খাদ্য বিষয়ক সম্পাদক মানিক মল্লিকের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা গণঅধিকার পরিষদ এর সভাপতি খায়রুল বাশার।

বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদ বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক  লোকমান হোসেন দুলাল, কেন্দ্রীয় কমিটি র নারী অধিকার পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক জিনিয়া আক্তার চায়না , উস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ ফকিরহাট উপজেলা সভাপতি মোঃ মনতাজ আলী।

এছাড়া গণঅধিকার পরিষদ এর নবগঠিত কমিটির চিতলমারী উপজেলার সভাপতি শেখ আব্দুল আলীম,  সাধারণ সম্পাদক আব্দুল্লাহ খানসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদ বাগেরহাট জেলা  ছাত্র বিষয়ক সম্পাদক পান্নু মোড়ল ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *