রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
চিতলমারী উপজেলা গণঅধিকার পরিষদের আংশিক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকাল ৫টায় গণঅধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।গণঅধিকার পরিষদ বাগেরহাট জেলা খাদ্য বিষয়ক সম্পাদক মানিক মল্লিকের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা গণঅধিকার পরিষদ এর সভাপতি খায়রুল বাশার।
বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদ বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক লোকমান হোসেন দুলাল, কেন্দ্রীয় কমিটি র নারী অধিকার পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক জিনিয়া আক্তার চায়না , উস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ ফকিরহাট উপজেলা সভাপতি মোঃ মনতাজ আলী।
এছাড়া গণঅধিকার পরিষদ এর নবগঠিত কমিটির চিতলমারী উপজেলার সভাপতি শেখ আব্দুল আলীম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ খানসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদ বাগেরহাট জেলা ছাত্র বিষয়ক সম্পাদক পান্নু মোড়ল ।